জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ ইনক কর্তৃক হুইপ সেলিম উদ্দিন এমপিকে সংবর্ধনা ও মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২:৪২:২২,অপরাহ্ন ৩০ নভেম্বর ২০১৬ | সংবাদটি ৬৯২ বার পঠিত
সিলেট ৫ আসন জকিগন্জ ও কানাইঘাট এর সংসদ সদস্য ,জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ,বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রনালয়ের স্হায়ী কমিটির সদস্য,জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আলহাজ্ব সেলিম উদ্দীন এমপি জাতিসংঘের অধিবেশনে আমেরিকায় আগমন উপলক্ষ্যে জকিগন্জ সোসাইটির নেতৃবৃন্দ গত ২৭ শে নভেম্বর রবিবার ইত্যাদি পার্টি হলে তাকে সংবর্ধনা ও এক মতবিনিময় সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন জকিগন্জ সোসাইটির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী সংগঠক মোহাম্মদ আবিদুর রহমান। সোসাইটির সাধারণ সম্পাদক ইফজাল চৌধুরীর পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন জকিগন্জ সোসাইটির অন্যতম পৃষ্টপোষক বিশিষ্ট সামাজিক সংগঠক হাবিবুর রহমান মানিক,বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট রাজনিতিবিদ ও সংগঠক গিয়াস আহমদ মজুমদার,সংগঠনের অন্যতম উপদেষ্টা জকিগন্জের কৃতিসন্তান বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী এ বি এইচ ফার্মাসিউটিক্যাল এর সিইও জহিরুল ইসলাম,সংগঠনের অন্যান্য নেত্রীবৃন্দের মধ্য বক্তব্য রাখেন উপদেষ্টা আব্দুল জলিল,উপদেষ্টা এডভোকেট এমাদ উদ্দীন,সহসভাপতি আব্দুর রহিম,সহসভাপতি এম এইচ মতিন,সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম(কামাল),কোষাধক্ষ্য আব্দুল বাছিত,ইব্রাহীম আলী,নাজমুন এ শেলি,সম্মানিত অতিথির মধ্য থেকে বক্তব্য রাখেন টিবি এন টুয়েন্টি ফোর এর মার্কেটিং ম্যানেজার কমিউনিটি এক্টিভিষ্ট এ এফ মেজবাউজ্জামান,বিশিষ্ট ব্যবসায়ি কাজী আতাউর রহমান,যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি নেত্রীবিন্দের মধ্য বক্তব্য রাখেন আবু তালেব চৌধুরী (চান্দু),আব্দুন নুর বড় ভুইয়্যা,আব্দুর রহমান,খন্দকার আলী নাসিম,মাহবুবুর রহমান চৌধুরী প্রমুখ।অনুষ্ঠানের শুরুতে জকিগন্জ সোসাইটির সকল নেতৃবৃন্দ অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন
।জকিগন্জ সোসাইটির নেতৃবৃন্দের বিভিন্ন উন্নয়ন মুলক দাবির প্রেক্ষিতে বিশেষ করে জকিগন্জ থেকে সিলেট মূল রাস্তার কাজ,জকিগন্জের সরকারি কলেজসহ সব কলেজকে ডিগ্রি কোর্স এবং অনার্স কোর্স চালু ,এবং আইন শৃংখলার উন্নয়ন ,স্বাস্হ্য সেবার মান উন্নয়ন,প্রতিটি এলাকায় বিদ্যুতায়ন নিশ্তিত করা,এবং জকিগন্জের
প্রতিটি গ্রামে বিশুদ্ধ পানির যথাযত সরবরাহ নিশ্চিত করা হয়।সবার দাবির পেক্ষিতে তিনি সোসাইটির সকল নেতৃবিন্দকে আশ্বস্ত করেন আপনাদের এই দাবিগুলোর মধ্য কিছু কিছু কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং বাকী যতগুলো দাবী আমি আমার দায়িত্বে থাকা অবস্হায় আপনাদের এই নায্য চাওয়াগুলো আপনাদের পাওয়াতে রূপান্তরীত করব ইনশাআল্লাহ। বিজ্ঞপ্তি

