জকিগঞ্জে অনলাইন প্রেসক্লাবের সাথে নবাগত ওসি মোশাররফ হোসেন-এর মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ৯:৫০:১০,অপরাহ্ন ০৮ মার্চ ২০২২ | সংবাদটি ৩০৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাথে মতবিনিময় করেছেন জকিগঞ্জ থানা’র নবাগত অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন। সোমবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওসির কক্ষে পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার-এর পরিচালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নবাগত ওসি মোঃ মোশাররফ হোসেন সাংবাদিকদের সহযোগীতা কামনা করে বলেন, ‘পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক। সাংবাদিকরা বিভিন্ন ঘটনা তুলে আনেন। এর মাধ্যমে অপরাধ দমনে পুলিশ ভূমিকা রাখতে পারে। এক কথায় পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক।
ওসি’র বক্তব্যের জবাবে সাংবাদিকরা জকিগঞ্জের আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে অতিতের ন্যায় আগামীতেও আন্তরিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন- জকিগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি রহমত আলী হেলালী, সহ-সভাপতি মোর্শেদ আলম লস্কর, সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক আল হাছিব তাপাদার, সহ সাধারণ সম্পাদক ওমর ফারুক, আব্দুল মুকিত, অফিস ও পাঠাগার সম্পাদক আহসান হাবীব লায়েক, কার্যকারী সদস্য এম.এ. ওয়াহিদ চৌধুরী, সদস্য জাহাঙ্গীর সাহেদ, উজ্জ্বল আহমদ তোফায়েল ও জুবায়ের আহমদ প্রমূখ।
