জকিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ৬:১৭:০২,অপরাহ্ন ০৮ মার্চ ২০২১ | সংবাদটি ৪১৩ বার পঠিত

জকিগঞ্জ প্রতিনিধি
“করোনা কালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জকিগঞ্জে ৮ই মার্চ সোমবার আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার। স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার।
বক্তব্য দেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম, ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস ছালাম চৌধুরী পানু, কবির আহমদ, তথ্যআপা রিক্তা রানী বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা প্রমুখ।
০৮, ০৩, ২০২১
