জকিগঞ্জে উন্নয়ন মেলায় প্রথম হয়েছে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়
প্রকাশিত হয়েছে : ৩:১৯:৪২,অপরাহ্ন ১২ জানুয়ারি ২০১৭ | সংবাদটি ৮৫৬ বার পঠিত
জকিগন্জ উপজেলা উন্নয়ন মেলা ২০১৭ ইং এর তিন দিন ব্যাপি আয়োজিত মেলায় জকিগন্জ উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের অংশগ্রহনে স্বাস্হ্য সেবা কার্যক্রম সফল ভাবে বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়। স্বাস্হ্য সেবা পরিচালনা করেন স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা এবং কমিউনিটি ক্লিনিকের স্বাস্হ্যকর্মীবৃন্দ। বিশেষ করে করে কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপি রিমন আহমদ চৌধুরী এবং সৈয়দ খায়রুল আমিনের যৌথ অক্লান্ত পরিশ্রমে স্বাস্হ্য সেবার স্টলে ব্লাড সুগার নির্ণয়, ব্লাড প্রেসার নির্ণয়, ওজন পরিমাপ, উচ্চতা পরিমাপ সহ বিভিন্ন স্বাস্হ্যসেবা মুলক পরামর্শ সেবা প্রদান করা হয়। স্বাস্হ্য সেবা কার্যক্রম সবসময় মনিটরিং করেন ডাঃ ফয়জুর রহমান স্যার, স্বাস্হ্য পরিদর্শক সঞ্জয় চন্দ্র নাথ এবং স্বাস্হ্য ও পঃপঃ কার্যালয়ের সম্মানীত কর্মকর্তাগণ। যার ফলশ্রুতিতে উপজলার সকল বিভাগের সকল ১ম শ্রেণীর কর্মকর্তা সহ মেলায় আগত সকল দর্শনার্থীদের সু-দৃষ্টি আকর্ষিত হওয়ায় প্রশংসা স্বরুপ সকল বিভাগের স্টলের মধ্যে ১ম পুরষ্কার হিসেবে একটি সম্মাননা ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয় উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়কে। 
মেলার সম্মাননা হিসেবে ১ম পুরষ্কারটি স্বাস্হ্য সেবা প্রদান কারীগণ গ্রহণ করেন এবং জকিগন্জ উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মেহেদীর নিকট হস্তান্তর করেন। ১ম পুরষ্কারটি গ্রহন জকিগন্জ উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ আব্দুল্লাহ আল মেহেদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবাশশেরুল ইসলামসহ সকল বিভাগের কর্মকর্তা কর্মচারী এবং বিচারক মন্ডলী কে ধন্যবাদ জানান।

