
জকিগঞ্জে কেছরী বিলেরবন্দ প্রিমিয়ার লীগের উদ্বোধন
জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জে কেছরী বিলেরবন্দ প্রিমিয়ার লীগ (কেবি প্রিমিয়ার লীগ) ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২ টার সময় ষষ্ঠতম আয়োজনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্ণালী ক্লাবের সভাপতি নাসিম আহমদ, সাংবাদিক এনামুল হক মুন্না, সংগঠক বাবুল আহমদ চৌধুরী ও রাজু আহমদ। খেলার আয়োজক ছিলেন রেদওয়ান আহমদ, আজহার ইসলাম, কাওছার আহমদ, রুবেল আহমদ, সামাদ হোসেন, লিমন আহমদ। আয়োজকরা জানান অন্যান্য বছরের ন্যায় এবারও ব্যাপক জমকালো আয়োজনের মধ্য দিয়ে কেবি প্রিমিয়ার লীগের (ক্রিকেট খেলা) উদ্বোধন করা হয়েছে। এলাকার কিশোর, তরুণদের মনমানসিকতাকে সুন্দর, প্রোজ্বল, বিকশিত এবং আনন্দিত রাখতে এমন প্রয়াস। এটি ভবিষ্যতেও ভালো খেলোয়াড় গঠনে অনন্য ভূমিকা পালন করবে। তারা অতিথিদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।