জকিগঞ্জে ট্রাক মার্কার প্রতিনিধি ড. আহমদ আল কবিরের শেষ নির্বাচনী জনসভা
প্রকাশিত হয়েছে : ৩:৫৪:৫৮,অপরাহ্ন ০৫ জানুয়ারি ২০২৪ | সংবাদটি ৮৭ বার পঠিত
জকিগঞ্জে ট্রাক মার্কার প্রতিনিধি ড. আহমদ আল কবিরের শেষ নির্বাচনী জনসভা
জকিগঞ্জ প্রতিনিধি
বৃহস্পতিবার বিকেল ৩ টায় জকিগঞ্জ পৌর শহরের বাসস্ট্যান্ডে স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কার ড. আহমদ আল কবিরের জনসভায় সাবেক ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আকরাম আলীর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য ফয়েজ আহমদের পরিচালনায় ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য দেন স্বতন্ত্র প্রার্থী, সীমান্তিকের প্রতিষ্ঠাতা ড. আহমদ আল কবির। তিনি তাঁর বক্তব্যে ভোটারদেকে ভোট কেন্দ্রে গিয়ে ট্রাক প্রতীকে ভোট প্রদানের আহবান জানিয়ে বলেন, জনগনের ভোটে তিনি নির্বাচিত হবেন। সর্বদলীয় মানুষ তাঁকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ। তিনি নির্বাচিত হলে জকিগঞ্জ-কানাইঘাটে কারিগরি প্রতিষ্ঠান, ইউপি পর্যায়ে স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করবেন। স্থানীয় মানুষের অংশগ্রহণে উন্নয়ন পরিকল্পনা করবেন। সরকারী বরাদ্দের বাইরে তিনি দাতা সংস্থার কাছ থেকে ফান্ড এনে এলাকার উন্নয়ন করবেন। তিনি আরও বলেন, নির্বাচনে কাউকে প্রভাব বিস্তারের সুযোগ দেওয়া হবেনা। কেউ পেশিশক্তি প্রয়োগের চেষ্ঠা করলে তা মোকাবেলা করা হবে। অবাদ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখতে তিনি আহবান জানান। জনসভায় বক্তব্যে দেন জকিগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল আহাদ, সুলতানপুর ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম, মানিকপুর ইউপির চেয়ারম্যান আবু জাফর রায়হান, কাজির বাজার মাদ্রাসার মুহাদ্দিস সিদ্দিক আহমদ চিশতি, সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা মাসুক, পৌরসভা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী সামস উদ্দিন, উপজেলা যুবলীগ আহবায়ক ও পৌর কাউন্সিলর কামরুজ্জামান কমরু, উপজেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক হেলাল লস্কর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুতালিব, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, সোনার বাংলা সমবায় সমিতির এমডি জাফরুল ইসলাম, পৌরসভা যুবলীগ আহবায়ক সাহাব উদ্দিন শাকিল, যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন পুতুল, জাপা নেতা তাজুল ইসলাম মেম্বার, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন লিমন, পৌরসভা ছাত্রলীগ সভাপতি তামিম আহমদ রাফে’সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। জনসভায় জাতীয় পার্টির একাংশের নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
