জকিগঞ্জে নৌকার প্রার্থীর পক্ষে তাৎক্ষণিক আনন্দ মিছিল
প্রকাশিত হয়েছে : ৩:৩০:৩২,অপরাহ্ন ২৭ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ৭৩৯ বার পঠিত

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে স্থানীয় নির্বাচন মনোনয়ন বোর্ডের সভা শনিবার অনুষ্ঠিত হয়।
আগামী ৩০ জানুয়ারী অনুষ্ঠিতব্য দেশের যে সকল পৌরসভার নির্বাচন হবে,তন্মধ্যে সিলেটের জকিগঞ্জ পৌরসভা রয়েছে। আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী হলেন বর্তমান পৌর মেয়র উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন। বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিনের নাম প্রকাশের সাথে সাথে উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এম.আজমল হোসেনের নেতৃত্বে তাৎক্ষণিক আনন্দ মিছিল করে আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মিছিল পরবর্তী পথ সভায় বক্তব্য রাখেন মেয়র পদপ্রার্থী ও বর্তমান মেয়র বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম.আজমল হোসেন,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আহমদ হোসেন কয়েস, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি মাসুম আহমদ। এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সুফান আহমদ, গুলজার আহমদ, ছাত্রলীগনেতা এম হোসেন আহমদ,উপজেলা সাংস্কৃতিক জোটের যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন সাবু, সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান নাঈফ,বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা পৌরসভার সভাপতি আমিন আহমদ, সম্পাদক নাহিদ চৌধুরী, সরকারি কলেজ সভাপতি ইলহান ইমন,সাধারণ সম্পাদক সোহান ও নূরুল আমিন প্রমুখ। বিজ্ঞপ্তি
