জকিগঞ্জে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন; ৬শতাধিক ব্রয়লার মোরগ পুড়ে ছাই
প্রকাশিত হয়েছে : ১২:৩৪:৫২,অপরাহ্ন ২২ অক্টোবর ২০১৮ | সংবাদটি ১০২৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ পৌর এলাকার খলাছড়া গ্রামের নজরুল হক মায়ার মোরগের খামারে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত। এতে পুড়ে যায় প্রায় ৬শতাধিক মোরগ। এ বিষয়ে নজরুল হক মায়া জানান, শনিবার দিবারাত অনুমান সোয়া ২টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায়। আমি সহ কাজের মানুষ খামারের পাশের রুমে ঘুমে ছিলাম। এমন সময় আগুনের উত্তাপে ঘুম ভেঙ্গে যায়। চিৎকার দিলে বাড়ির সকলের ঘুম ভাঙ্গে। এ সময় আগুন নেভাতে প্রাণপণ চেষ্টা করি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়। আগুন নিয়ন্ত্রণ হলেও প্রায় ৬শতাধিক মোরগ বাচাতে পারিনি। ব্রয়লার মোরগ, মোরগের খাদ্য, ঘর সহ ক্ষয়ক্ষতি প্রায় ৩লক্ষ টাকা হয়েছে বলে তিনি দাবি করেন।

