জকিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিনের ত্রাণ বিতরণ অব্যাহত
প্রকাশিত হয়েছে : ১২:৩৬:৩২,অপরাহ্ন ২৯ মে ২০২২ | সংবাদটি ২৯২ বার পঠিত

জকিগঞ্জে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাসুক উদ্দিন আহমদ। জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় শনিবার ত্রাণ বিতরণ করেন উপজেলার জামালপুর, মাতারগ্রাম, কামালপুর, নানকার ও চৌধুরী বাজার এলাকায়।
এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এম.আজমল হোসেন, শ্রম সম্পাদক শেখ আব্দুল করিম, কানাইঘাট স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন, ছাত্রলীগের সহ সভাপতি আল মাহমুদ ছাবিল, জকিগঞ্জ সংবাদ সম্পাদক রহমত আলী হেলালী সহ অনেকেই।
