জকিগঞ্জে সাদিরখাল প্রিমিয়ার লীগের ৭ম আসরের প্লেয়ার ড্রাফট
প্রকাশিত হয়েছে : ৯:১১:৫৮,অপরাহ্ন ০৮ অক্টোবর ২০২২ | সংবাদটি ৪৩৫ বার পঠিত

জকিগঞ্জে সাদিরখাল প্রিমিয়ার লীগের ৭ম আসরের প্লেয়ার ড্রাফট
জকিগঞ্জের সাদিরখাল প্রিমিয়ার লীগের ৭ম আসর উপলক্ষে প্লেয়ার ড্রাফট অনুষ্ঠান শুক্রবার রাত ৮ টায় আজিজিয়া সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেল স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাদিরখাল প্রিমিয়ার লীগের সভাপতি আব্দুল গফুর। অনুষ্ঠান উদ্বোধন করেন পৌরসভার মেয়র আব্দুল আহাদ। জিল্লুর রহমান ও মেহেদী হাসান রাজুর পরিচালনায়প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম আজমল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন জকিগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, ৩নং কাজলসার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক সদস্য মো. কফিলুজ্জামান, উপজেলা ছাত্রলীগ নেতা আহমদ হোসাইন তানিম, সৌদিআরব প্রবাসী রেদওয়ান আহমদ লস্কর প্রমুখ।
মেন্টর্সদের পক্ষ থেকে বক্তব্য দেন- সাদিরখাল ওয়ারিয়র্স এর মেন্টর্স কামিল আহমদ তাপাদার, টিম মালিকদের মধ্যে বক্তব্য দেন- সাদিরখাল ওয়ারিয়র্স এর মালিক মঞ্জুরুল ইসলাম লস্কর, সাদিরখাল রয়েলসের মালিক মেহেদি হাসান রাজু, সাদিরখাল লায়ন্সের মালিক রাব্বি হাসান, সাদিরখাল ডলপিন ডলর্সের মালিক শাহ আলম।
অনুষ্ঠানে সাদিরখাল প্রিমিয়ার লীগের সাধারণ সম্পাদক, আমেরিকা প্রবাসী আব্দুল মতিনকে সম্মাননা ক্রেস্ট তাঁর হাতে তুলে দেন অতিথিবৃন্দ।
