জকিগঞ্জে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের এজেন্ট শাখার উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ৩:৫০:২৬,অপরাহ্ন ১২ ফেব্রুয়ারি ২০২২ | সংবাদটি ৪৪৯ বার পঠিত

জকিগঞ্জ প্রতিনিধি
এই প্রথম জকিগঞ্জে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এজেন্ট শাখার উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার বেলা ২টায় জকিগঞ্জ বাজারের এলাহী মার্কেটে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিস শাখা কার্যালয়ে উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুন্দরবন এজেন্ট শাখার পরিচালক ফারুক আহমদ। শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন ইছাপুর হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক
হাফেজ আলী হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস সিলেট বিভাগের উপ মহাব্যবস্থাপক এস এম মোশাররফ হোসেন।
বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সিলেট বিভাগের ব্যবস্থাপক মো. আলম মিয়া, সিলেট কুরিয়ারের ব্যবস্থাপক ডিউক আহমদ,
জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা এখলাছুর রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আফতাব আহমদ, থানাবাজার দাখিল মাদ্রাসার শিক্ষক মাসুক আহমদ আইয়রী, বাবুরবাজার বণিক সমিতির সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক অলিউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মো. আলাউদ্দিন,
শ্রমিক নেতা আবুল কালাম, সুন্দরবন কুরিয়ার জকিগঞ্জ শাখার মো. জাকারিয়া আলম।
বক্তারা সুন্দরবন কুরিয়ার সার্ভিস জকিগঞ্জে চালু হওয়ায় ফারুক আহমদকে সাধুবাদ জানান।
