জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ৩
প্রকাশিত হয়েছে : ৫:৩২:১৮,অপরাহ্ন ২৭ ফেব্রুয়ারি ২০২১ | সংবাদটি ৪৯২ বার পঠিত
জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জের মুন্সীবাজারের সন্নিকটে টমটম ও লেগুনা সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন কসকনকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, হাতিডহর গ্রামের সুলতান নুর উদ্দিনের মা সুফিয়া খানম ৫৫, চাচী আবিদা বেগম ৫৩ বড় ভাই শাহজাহান ৩২। তাদেরকে সিলেট নগরীর একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
