জকিগঞ্জে ২০টি সমিতির অফিস পরিদর্শন করলেন সমবায় অফিসার ও সমিতির নেতৃবৃন্দ
প্রকাশিত হয়েছে : ৫:৩৫:৪১,অপরাহ্ন ২০ নভেম্বর ২০১৮ | সংবাদটি ৫৯২ বার পঠিত
সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি”_এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আগামি ২৫ নভেম্বর/১৮ খ্রি; ৪৭ তম জাতীয় সমবায় দিবস উদযাপনের লক্ষ্যে আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা সমবায় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো: মাহবুব আহমদ চৌধুরী। তিনি বক্তব্যে জাতীয় দিবসে সকল সমিতি উপস্থিত হওয়ার জন্য সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন।
প্রস্তুতি সভা শেষে জকিগঞ্জ উপজেলা সমবায় অধিদপ্তরের উপজেলা সমবায় অফিসার মাহবুব আহমদ চৌধুরী, জকিগঞ্জ সোনার এর প্রতিষ্ঠাতা সভাপতি জাফরুল ইসলাম, জকিগঞ্জ মিস্ত্রি সমিতির সেক্রেটারি জামাল হোসেন মোস্তাকিম, ,রাইজিং সান সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, গোল্ডেন সঞ্চয় ও ঋণদান সমিতির সভাপতি ডাঃ মোঃ আব্দুর রহিম, সেক্রেটারী আতাউর রহমান খাঁন, অফিস সহায়ক বুরহান উদ্দিন সহ প্রায় ১০ জন সমবায় সমিতির সদস্য ও কর্মকর্তাকে নিয়ে সোনার বাংলার গাড়ি যোগে উপজেলার প্রায় ২০টি সমবায় সমিতি পরিদর্শন করেন। উল্লেখযোগ্য গোল্ডেন সমবায় সমিতির অঙ্গপ্রতিষ্ঠান গোল্ডেন একাডেমীতে ছাত্রছাত্রীদের সাথে কিছু সময় সমবায় কর্মকর্তা অতিবাহিত করেন।
এছাড়া গোল্ডেন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি,ইত্তেহাদ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি,গ্রাম বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি,শ্রমিক কল্যাণ সঞ্চয় ও ঋণদান সমিতি,প্রবাসী কল্যাণ সঞ্চয় ও ঋণদান সমিতি,দক্ষিন বিপক মৎস্যজীবী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, শাপলা বহুমুখী সমবায় সমিতিসহ পরিদর্শিত সমিতিগুলোর সভাপতি,সম্পাদকদ্বয়ের সাথে সৌজন্য সাক্ষাত বিনিময় করেন উপজেলা সমবায় কর্মকর্তা ও সোনার বাংলা সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতিসহ সকলেই।
গোল্ডেন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির অঙ্গপ্রতিষ্ঠান পরিদর্শনে যান উপজেলা সমবায় অফিসার মাহবুব আহমদ চৌধুরী। মঙ্গলবার বেলা ১টার দিকে সমিতি গুলোর সহযোগী প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন সোনারবাংলা সমবায় সমিতির প্রতিষ্ঠাতা, সমাজসেবক জাফরুল ইসলাম,

