জকিগঞ্জে ৭৫জন শিক্ষার্থীকে উপজেলা পরিষদের বৃত্তি
প্রকাশিত হয়েছে : ১০:২৪:০৩,অপরাহ্ন ১১ মার্চ ২০২০ | সংবাদটি ৩০২ বার পঠিত

জকিগঞ্জ উপজেলা পরিষদের তহবিল থেকে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার ৭৫জন দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীকে ৩লক্ষ টাকার বৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে বৃত্তির টাকা তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধা মোস্তাকীম হায়দর, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী প্রমূখ। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে লোকমান উদ্দিন চৌধুরী বলেন শিক্ষার ব্যাপক উন্নয়নের জন্য বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছেন ।সেহেতু তোমরা সু-শিক্ষায় শিক্ষিত হয়ে পরিবার, দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে।
