জকিগঞ্জের কালিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন চলছে।
সকাল ৮ থেকে শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অব্যাহত থাকবে। সেক্রেটারি পদে দুইজন, সদস্য পদে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এর মধ্যে একজন সেক্রেটারি ও দুইজন সদস্য নির্বাচিত হবেন। বাজারের ১১৭৫ জন ব্যবসায়ী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচিত করবেন তিনজন প্রতিনিধি। প্রত্যেক ভোটার তিনটি ভোট দিতে পারছেন। ভোটার তালিকায় নাম থাকলে হবে না ভোট দিতে প্রমাণ হিসেবে ট্রেড লাইসেন্সও সাথে আনতে হচ্ছে।
এ বিষয়ে নির্বাচন রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুস ছাত্তার জানান নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ করতে আমরা সর্বাত্মক চেষ্টা করছি। সেক্রেটারি পদে দুইজন, সদস্য পদে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তাদের মধ্য থেকে সেক্রেটারি পদে একজন আর সদস্য পদে দুইজন সর্বমোট তিনজন নির্বাচিত হবেন। মানিকপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভোট অনুষ্ঠিত হচ্ছে।
বিকেল চারটার পর ভোট গণনা শুরু হবে। গণনা শেষে কেন্দ্রে ফলাফল ঘোষণা করা হবে বলো জানান তিনি।