জকিগঞ্জের কুশিয়ারা নদীতে জেলেদের জালে দেড় মণ ওজনের বাঘাইড়
প্রকাশিত হয়েছে : ১২:২১:৫৫,অপরাহ্ন ০৬ মে ২০১৯ | সংবাদটি ৪৯৪ বার পঠিত
মখলিস মিয়া। নগরীর বন্দর বাজারের লাল বাজারে মাছের ব্যবসা করেন। বড় বড় বাঘাইড় (বাঘ মাছ) বিক্রির কারণে তিনি সকলের কাছে এক নামে পরিচিত।
সেই মখলিস মিয়া রোববারও একটি বাঘাইড় কেটে বিক্রি করেছেন। প্রায় দেড় মণ ওজনের মাছটি সকাল ১১টার দিকে তিনি লালবাজারে নিয়ে আসেন। তবে কাঙ্খিত মূল্য না পাওয়ায় বেলা দেড়টার দিকে তিনি মাছটি কেটে কেজি দরে বিক্রি করেছেন।
এর আগে গত ৭ এপ্রিল প্রায় দেড়শত কেজি ওজনের একটি বাঘাইড় কেটে বিক্রি করেছিলেন তিনি। মখলিস মিয়া বললেন, ‘রোববার সকালে মাছটি জকিগঞ্জের কুশিয়ার নদীতে জেলেদের জালে আটকা পরে। সেখান থেকে নিয়ে তিনি মাছটি কিনে নিয়ে আসেন লালবাজারে। পরে বেলা দেড়টার দিকে মাছটি কেটে ১০০০ থেকে ১৫০০ টাকা কেজি দরে বিক্রি করেছেন তিনি ‘
সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদীতে যখনই বাঘ মাছ ধরা পড়ে তখনই তা লালবাজারে নিয়ে আসেন মখলিস মিয়া। বাঘাইড় মাছের গায়ে বাঘের মত ডোরা রয়েছে। এজন্য বাঘাইড় মাছকে সিলেট অঞ্চলে বাঘ মাছ বলে ডাকা হয়।
(সিলেটের সকাল)
