স্বতন্ত্র প্রার্থীরও মনোনয়নপত্র জমা দিলেন সেলিম উদ্দিন
প্রকাশিত হয়েছে : ৮:২৫:৪০,অপরাহ্ন ২৮ নভেম্বর ২০১৮ | সংবাদটি ৬৪৭ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৫ ও ৬ দুইটি আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন পার্টির কেন্দ্রীয় নেতা, বর্তমান এমপি সেলিম উদ্দিন। বুধবার সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে নেতা-কর্মীকে সাথে নিয়ে মনোনয়ন জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টি নেতা আব্দুস শহীদ লস্কর বসির সহ অনেকেই। সেলিম উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। তবে তার ব্যক্তিগত সহকারি রুহুল আমিন রাজু জকিগঞ্জ বার্তাকে বলেন পার্টির পক্ষ থেকে সিলেট ৫ ও ৬ অর্থাৎ জকিগঞ্জ-কানাইঘাট এবং বিয়ানীবাজার-গোলাপগঞ্জ দুইটি আসনে মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিলেট ৬আসনে মনোনয়ন জমা দিয়েছেন তিনি। অবশ্য তিনি যে কোনো একটিতে নির্বাচন করবেন। আপাতত ৮ডিসেম্বর প্রত্যাহারের আগ পর্যন্ত অপেক্ষা করতে বলেন তিনি।

