তিন মাসে কাতার ছেড়েছে আড়াই হাজার বাংলাদেশী নাগরিক
প্রকাশিত হয়েছে : ৩:৪৫:৩৬,অপরাহ্ন ০৫ ডিসেম্বর ২০১৬ | সংবাদটি ৭০৬ বার পঠিত
গত তিন মাসে প্রায় আড়াই হাজার বাংলাদেশী নাগরিক কাতার ছেড়েছে। কাতারে বাংলাদেশ দূতাবাসের উদ্ধৃতি দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক একটি অনলাইন নিউজ পোর্টাল এ খবর প্রকাশ করেছে। এসব লোকের কাছে বৈধ কাগজপত্র ছিল না বলে জানানো হয়েছে।
মিডলইস্ট মনিটরের খবরে বলা হয়, কাতার সরকারের ক্ষমা ঘোষণার আওতায় সেখানে অবস্থানরত সাড়ে তিন হাজারের বেশি অবৈধ শ্রমিক দেশটি ত্যাগ করেছে। গত সেপ্টেম্বরে কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অবৈধ শ্রমিকরা আগামী তিন মাসের মধ্যে কোনো ধরনের শাস্তি ছাড়াই কাতার ত্যাগ করতে পারবে। দোহায় বাংলাদেশ দূতাবাস দোহা নিউজকে জানায়, তিন মাসে প্রায় আড়াই হাজার লোক কাতার ছেড়েছে। এই সময়ের মধ্যে ১৫০ পাকিস্তানি কাতার ছেড়ে গেছে।
