দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৫ আসনে প্রতীক পেলেন যারা
জকিগঞ্জ প্রতিনিধি
সিলেট ৫ আসন সহ অন্যান্য আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্ধ হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্ধ হয়।
নির্বাচনে সিলেট ৫ আসনে প্রার্থীরা কে কোন প্রতিক পেলেন।
সিলেট ৫ (জকিগঞ্জ কানাইঘাট) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ পেয়েছেন নৌকা, স্বতন্ত্র প্রার্থী, আনজুমানে আল ইসলাহ’র সভাপতি মাওলানা মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী কেটলি, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, সীমান্তিকের প্রতিষ্ঠাতা ড. আহমদ আল কবির ট্রাক, জাতীয় পার্টির জেলা আহ্বায়ক, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, শাব্বীর আহমদ লাঙ্গল, তৃণমূল বিএনপির প্রার্থী কুতুব উদ্দীন আহমদ শিকদার সোনালী আঁশ, বাংলাদেশ কংগ্রেস’র প্রার্থী মো.বদরুল আলম ডাব এবং বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) প্রার্থী মো. খায়রুল ইসলাম পেয়েছেন হাতপাঞ্জা প্রতীক।