প্রবাসীদের প্রতি বিরশ্রী ইউনিয়ন সমাজকল্যাণ সংস্থার আহ্বান
প্রকাশিত হয়েছে : ৯:১৬:৩৯,অপরাহ্ন ০২ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৩৮৯ বার পঠিত
বিরশ্রী ইউনিয়নের সম্মানিত সকল প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি।
আপনারা নিশ্চয় অবহিত আছেন যে, জকিগঞ্জের বিরশ্রী সমাজ কল্যাণ সংস্থা নামে একটি নির্দলীয় সংস্থা আছে যাহা বিরশ্রীর প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে গঠন করা হয়েছে। যাদের কষ্টের অর্জিত উপার্জন থেকে একটি অংশ প্রতিনিয়ত এই সংস্থায় ব্যয় করে যাচ্ছেন। এই সংস্থাটি পরিচালিত হয় মূলত হোয়াটসঅ্যাপ তথা অনলাইনের মাধ্যমে। এই সংস্থা গঠন হওয়ার পর থেকেই আমাদের একটি অফিসও আছে। যা আমাদের সবার পরিচিত জায়গা ইউনিয়ন বাজার তথা (মাছুম)বাজার, রহিম কম্পলেক্স এর দ্বিতীয় তলায় অবস্থিত। বর্তমানে আমাদের সংস্থার সকল কাজ পরিচালনা করার জন্য কমিটির কিছু সম্মানিত সদস্য দেশে ও অবস্থান রত আছেন। আমরা দেশ এবং প্রবাসের সকলের সাথে আলোচনা করে, যে কোন দান অনুদানের বিষয়টি সমাধান করে থাকি। আমাদের কাজ হলো অসহায় হত দরিদ্র মানুষদের সাধ্যমত সহযোগিতা করা, সমাজের যে কোন ভালো কাজে সাধ্যমত সহযোগিতা করা।
অতীতে যারা সদস্য ছিলেন বিভিন্ন কারনে, যেমনন মোবাইল নাম্বার পরিবর্তন, স্থান, পরিবর্তন অথবা যে কোন কারনে হোয়াটঅ্যাপ গ্রুপ থেকে বের হয়েছেন। আপনারা যদি আগ্রহী হন তাহলে আমাদের সাথে আবারও যোগাযোগ করবেন।
নতুন ভাবে যদি কোন ভাই সম্পৃক্ত হতে চান, তাহলে নিচে আমাদের মোবাইল নাম্বার থাকবে।
কারণ আমরা সংস্থাকে গতিশীল করতে আজীবন সদস্য নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তাতে আমরা বিপুল সাড়া পাচ্ছি। তাই আসুন আমরা সকলে একত্রিত হয়ে বিরশ্রীর অসহায় মানুষের পাশে দাড়াই।
অনুরোধ ক্রমে
জয়নাল আবেদিন।
সভাপতি
বিরশ্রী সমাজ কল্যাণ সংস্থা
আবুল হাসান বেলাল, ফোনঃ00971558216706
আব্দুস সহিদ, ফোনঃ00966551781731
জয়নাল আবেদিন, ফোনঃ0034632414813
