ফেসবুকে এবার দেয়া যাবে রঙিন স্ট্যাটাস
প্রকাশিত হয়েছে : ৩:৫৪:২১,অপরাহ্ন ২২ ডিসেম্বর ২০১৬ | সংবাদটি ৭৫১ বার পঠিত
ফেসবুক স্ট্যাটাস আর শুধু সাদাকালো থাকছে না। এবার যুক্ত হচ্ছে রঙ। ইচ্ছেমতো রঙ ব্যবহার করে স্ট্যাটাস দেয়া যাবে। ব্যবহারকারীদের স্ট্যাটাস আরও দৃশ্যমান করতেই ফেসবুক এ পরিবর্তন আনছে।
প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, ফেসবুক ব্যবহারাকারীরা স্ট্যাটাসের ব্যাকগ্রাউন্ড রঙিন করার সুবিধা পাবেন শিগগিরই। বিষয়টি পরীক্ষামূলক চলছে। অ্যান্ড্রয়েড, আইওএস ও ওয়েব—সবার জন্যই ফিচারটি উন্মুক্ত করা হচ্ছে।
শুরুতে শুধু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা রঙিন স্ট্যাটাস দিতে পারবেন। তবে দেখতে পারবেন সব ধরনের ডিভাইস ব্যাবহারকারী।
রঙিন স্ট্যাটাস দেয়ার জন্য বিশেষ কোনো কৌশল অবলম্বন করতে হবে না। স্ট্যাটাস লেখার পরই কয়েক ধরনের রঙের অপশন দেখা যাবে। সেখান থেকেই পরিবর্তন করা যাবে ব্যাকগ্রাউন্ড।
