বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় উপ-দপ্তর সম্পাদক হলেন বাবর লস্কর
প্রকাশিত হয়েছে : ২:০১:৩০,অপরাহ্ন ০১ জুলাই ২০১৯ | সংবাদটি ৩১৭ বার পঠিত

বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপ-দপ্তর সম্পাদক মনোনিত হয়েছেন সিলেট মহানগর ও মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ছাত্রলীগ নেতা, জেলা যুবলীগ নেতা, সরকারী পদকপ্রাপ্ত যুব সংগঠক এম.বাবর লস্কর।
রবিবার রাতে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল মুনিম খান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রসায়নবিদ মো. জাফর ইকবাল স্বাক্ষরিত এক পত্রে তাকে এই পদে মনোনীত করা হয়। সাংগঠনিক দক্ষতা ও মুজিবীয় আদর্শের প্রতি অনুগত্য এবং অত্র সংগঠনের প্রতি অবদান বিবেচনায় বাবর লস্করকে এ পদে মনোনীত করে কেন্দ্রীয় কমিটি।
বাবর লস্কর বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর কার্যক্রম আরো গতিশীল ও তৃনমূল পর্যায় পৌঁছে দিতে সচেষ্ট থাকবেন এবং তিনি সকল মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
