বিজয় দিবস উপলক্ষ্যে আরব আমিরাতে যুবলীগের অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ৮:০৭:০৯,অপরাহ্ন ৩০ ডিসেম্বর ২০১৬ | সংবাদটি ৬৯০ বার পঠিত
বাংলাদেশ আওয়ামী যুবলীগ, সংযুক্ত আরব আমিরাত উম্ম আল কোয়াইন আওয়ামী যুবলীগ কতৃক আয়োজিত মহান ৪৫তম বিজয় দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উম্ম আল কোয়াইন আওয়ামী যুবলীগ এর সভাপতি সেলিম বেপারির সভাপতিত্বে ও উপস্থাপনা করেন, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ শিবলু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ইউ এ ই কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম ভাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উম্ম আল কোয়াইন আওয়ামী লীগ এর সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযুদ্ধা আলী আকবর, সাধারণ সম্পাদক এহসানুল হক চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, খাদ্য বিষয়ক সম্পাদক আব্দুল মনাফ, শিক্ষা বিষয়ক সম্পাদক ইমরান আহমেদ, বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটির নব নির্বাচিত সভাপতি হাজ্বী কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফরিদুল রেজা, যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন মানিক, সংযুক্ত আরব আমিরাত আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ মিজান, রাস আল খাইয়ামা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের উউপদেষ্টা বাবুল কান্ত দাস, বিভাগীয় সম্পাদক মুজিবুর রহমান, আল আইন আওয়ামী যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি মোরসেদ আহমদ, সাধারণ সম্পাদক শেখ সিরাজ ফকির,জাবেল আলী আওয়ামী যুবলীগ আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক নকীব উদ্দিন, সংযুক্ত আরব আমিরাত উম্ম আল কোয়াইন আওয়ামী যুবলীগ সহ সভাপতি হাজি মালেক, সহ সভাপতি ও ওমর ফারুক, সহ সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মাসুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মুরাদ আহমদ, ছাগল নাইয়া পৌর সেচ্ছা সেবক লীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ফরিদ আহমেদ চৌধুরী, আইটি বিষয়ক সম্পাদক হাবিব আহমেদ, ফজল আহমেদ, প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তোলার জন্য ঐক্যবদ্ধ হয়ে মিলে মিশে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

