বিধবার মেয়ের বিবাহে অনুদান দিল জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদ
প্রকাশিত হয়েছে : ১:১০:২৩,অপরাহ্ন ২৭ এপ্রিল ২০১৬ | সংবাদটি ১০০০ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: বাবা নেই, বিধবা মা মেয়েকে বিবাহ দিতে হিমশিম খাচ্ছেন, ঠিক সেই মূহুর্তে দরিদ্র পরিবারকে অনুদান দিল জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদ। মঙ্গলবার দুপুর ১২টায় সংগঠনের পৌরশহরস্থ অফিসে আনুষ্ঠানিকভাবে পৌর এলাকার পূর্ব মাইজকান্দি গ্রামের মরহুম আব্দুল হাইর স্ত্রী খাদেজা বেগমের হাতে বেশ কিছু টাকা দেন নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সেক্রেটারি আব্দুল জব্বার জবাই মিয়া, সংগঠক আব্দুস ছালাম, প্রবাসী ঐক পরিষদের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ রুমেল, সহ-দপ্তর সম্পাদক ডা. হাবিব উল্লাহ মিছবাহ, ব্যবসায়ী কবির আহমদ, জাবেদ আহমদ, মো: শাফি ও সাহেদ আহমদ প্রমূখ।

