বিশ্বকাপ শেষ হলেও দেশে ফিরছেন না ৫ ক্রিকেটার
প্রকাশিত হয়েছে : ৯:৪৬:৪৩,অপরাহ্ন ০৭ জুলাই ২০১৯ | সংবাদটি ৩৫০ বার পঠিত
বাংলাদেশের বিশ্বকাপ শেষ শেষ দুই ম্যাচে ভারত ও পাকিস্তানের কাছে হার এবং শেষ দু্ই ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বড় জয় সেমি থেকে ছিটকে গেছে টিম বাংলাদেশ।
বিশ্বকাপ মিশন শেষে সবাই দেশে ফেরার কথা থাকলেও পাঁচ ক্রিকেটার দেশে ফিরছেন না। মাশরাফি ও মুশফিকরা দেশে ফিরলেও ফিরছেন না দলের পাঁচ ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান ও আবু জায়েদ রাহী। এই বিশ্বকাপটা সাইডবেঞ্চে বসেই কাটাতে হয়েছে রাহীকে। খেলার সুযোগ পাননি একটি ম্যাচেও। তবে এবার ইংল্যান্ড থেকেও দেরীতে ফিরছেন রাহী।
জানা গেছে, স্ত্রী-সন্তানকে নিয়ে ইউরোপ সফর করবেন সাকিব আল হাসান। মেহেদী হাসান মিরাজও ইংল্যান্ডে থেকে যাচ্ছেন। কারণ টুর্নামেন্টের মাঝপথে মিরাজের স্ত্রী যান বিশ্বকাপের দেশে। টানা ম্যাচের মাঝে থাকায় স্ত্রীকে সময় দেওয়া হয়নি মিরাজের। যার কারণে লম্বা টুর্নামেন্ট শেষে কিছুদিন স্ত্রীকে নিয়ে ঘুরে বেড়াবেন তরুণ এই অলরাউন্ডার। এ ছাড়া বিশ্বকাপে এক ম্যাচও না খেলা আবু জায়েদ রাহীও থেকে যাচ্ছেন লন্ডনে।
