বিয়ানীবাজারে বরযাত্রী-গাড়ি চালক সংঘর্ষ, ওসিসহ আহত ১২
প্রকাশিত হয়েছে : ১২:১৯:৩৪,অপরাহ্ন ০৩ নভেম্বর ২০১৬ | সংবাদটি ৫০১ বার পঠিত
বিয়ানীবাজারে মাইক্রোবাসে বরযাত্রী উঠানোকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ডের সৃষ্টি হয়েছে। টানাটানি থেকে সংঘর্ষ, পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। এ সময় বিয়ানীবাজার থানার ওসিসহ অন্তত ১২ জন আহত হয়েছেন্ বুধবার বিকেলে বিয়ানীবাজার পৌরশহরে শ্রমিক ও বরযাত্রীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় বিয়ানীবাজার থানার ওসিসহ অন্তত: ১২ জন আহত হয়েছেন। আহতরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার পৌরশহরের আলীশা কমিউনিটি সেন্টারে একটি বিয়ের অনুষ্ঠান ছিলো। খাওয়ার পর্ব শেষে ফেরার সময় যাত্রী উঠানো নিয়ে বরের বাবা মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুড়িকান্দি গ্রামের আবদুল মতিনের সাথে বচসা হয় মাইক্রোবাসচালক বাবুল আহমদের। একপর্যায়ে আবদুল মতিনকে মারধরও করেন চালক বাবুল। এ সময় বাধা দেন কমিউনিটি সেন্টারে উপস্থিত অতিথিরা। পরে এ ঘটনার জের ধরে জোটবদ্ধ হয়ে কমিউনিটি সেন্টারে উপস্থিত হয়ে অতিথিদের উপর হামলা চালান পরিবহণ শ্রমিকরা। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। এদিকে, পরিবহন শ্রমিকদের হাতে বিয়ের অতিথিরা লাঞ্ছিত হয়েছেন জানতে পেরে উত্তেজিত গ্রামবাসী বিকেল সাড়ে ৪টার দিকে পৌরশহরের উত্তরবাজারে মাইক্রোবাস চালক সমিতির কার্যালয়ে হামলা চালালে উভয়পক্ষে মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ইটপাটকেলের আঘাতে থানার ওসিসহ উভয়পক্ষের অনন্ত ১২জন আহত হয়েছেন।
বিয়ানীবাজার থানায় ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে দুই পায়ে আঘাত পেয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
