বিয়ানীবাজারে ভারতীয় বিড়ির চালানসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ৮:৩৯:০১,অপরাহ্ন ০৯ জুলাই ২০১৯ | সংবাদটি ২৬৬ বার পঠিত

সিলেটের বিয়ানীবাজারে গোয়েন্দা পুলিশের অভিযানে সিএনজি অটোরিকশা ভর্তি ভারতীয় চোরাই বিড়িসহ দুই চোরাকারবারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (জুলাই) ভোর ৫টায় উপজেলার টিকরপাড়া এলাকায় ভারত থেকে চোরাইপথে নিয়ে আসা আমদানি নিষিদ্ধ ভারতীয় শেখ নাছিরুদ্দিন ও ক্লাসিক বিড়ির চালানসহ তাদের আটক করা হয়।
আটককৃত চোরাকারবারীরা হলেন গোলাগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ বটেরপাড়ার মৃত আপ্তাব আলীর ছেলে এলন মিয়া (৩২) ও একই এলাকার দত্তরাইলের মৃত বশির মিয়ার ছেলে নজরুল ইসলাম (৩২)।
মঙ্গলবার সন্ধ্যায় সিলেট জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার মো আনিছুর রহমান খান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
