বুরহানের উপর হামলাকারিদের বিচার চান জকিগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের আহ্বায়ক
প্রকাশিত হয়েছে : ১:০৩:৫২,অপরাহ্ন ০৪ ডিসেম্বর ২০১৬ | সংবাদটি ১২৫৭ বার পঠিত
জকিগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ও জেলা ছাত্রদল সদস্য বুরহান উদ্দীনের উপর সন্ত্রাসী হামলা এবং লুটের বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ্ আল মামুন হীরা ও পৌর আহ্বায়ক মো: সামসুদ্দোহা। এক যৌথ বিবৃতিতে তারা বলেন এই কাপুরোষিত হামলার বিচার আমরা চাই। সন্ত্রাসী, ছিনতাইকারীদের কোন রাজনৈতিক পরিচয় হতে পারে না। তারা রাজনীতির নামে ওদের অপরাধের বৈধতা খূজে। আশা করি দেশ ও সমাজের স্বার্থে এদেরকে স্ব-মূলে উৎখাত করতে আমাদেরকে প্রশাসন ও স্হানীয় সুধী সমাজ সহযোগীতা করবে।
তারা বলেন, বুরহান উদ্দীনে উপর গত রবিবার বিকেলে স্হানীয় কালিগঞ্জ বাজারে পূর্ব-পরিকল্পিত ভাবে সন্ত্রাসী হামলা ও লুট করা হয়।

