ভালো থাকুক আমার প্রাণ প্রিয় কানাইঘাট, ওসির আবেগঘন ফেসবুক স্ট্যাটাস
প্রকাশিত হয়েছে : ৫:২৫:৩৭,অপরাহ্ন ০৩ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৪২ বার পঠিত

সুদীর্ঘ প্রায় আড়াই বৎসর কানাইঘাটের মাটি ও মানুষের সাথে এক অন্যরকম ভালবাসার বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। একদিন চলে যেতে হবে,এই দিনের জন্য প্রস্তুতও ছিলাম। কিন্তু চলে যাওয়ার মুহুর্তকে আলিঙ্গন না করা পর্যন্ত সেই অনুভূতি কে নিয়ন্ত্রণ করা কতো যে কঠিন!!! যাক মানুষের কাছ থেকে যে ভালবাসা পেয়েছি তার ঋন হয়তো কোনদিন শোধ করতে পারবো না। কিন্তু আমার স্মৃতির মনিকোঠায় তা চির অম্লান হয়ে থাকবে।মহান আল্লাহর কাছে হাজার শুকরিয়া। বিদায়ের খবর শুনে পাগলের মতো ছুটে আসা কিছু ভঙ্গুর মন এবং ফেসবুক কল্যানে অনেকের মনের আবেগ / অনুভূতির যে বহি:প্রকাশ আজ যা দেখলাম তা সৃষ্টিকর্তার অপার মহিমা ছাড়া কেউ তা পেতে পারে না। আমি সকলের কাছে করোজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি, কতৃপক্ষের কঠোর নির্দেশনার আলোকে জেলার নতুন পদায়নকৃত সকল ওসিই খুব দ্রুততার সাথে নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছেন, আমিও ঠিক তাই -ব্যস্ততার কারণে কারো কাছ থেকে মৌখিক কিংবা স্বশরীরে বিদায় নিয়ে আসতে পারিনি। দুএকদিনের মধ্যে ইনশা আল্লাহ কানাইঘাট গিয়ে বিদায় নিয়ে আসবো। উর্ধ্বতন কতৃপক্ষ মাননীয় রেঞ্জ ডিআইজি এবং পুলিশ সুপার মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যতোটুকু আস্থা রেখে আমাকে যেখানে পদায়ন করেছেন তা যেন অক্ষরে অক্ষরে পালন করতে পারি। অনেকের হয়তো অনেক কাজ সঠিকমতো পালন করতে পারিনি,তা নিজ গুণে ক্ষমা করে দিবেন। মনের জান্তে কিংবা অজান্তে যদি কোন ভুল করে থাকি নিজের এলাকার সন্তান মনে করে ভুলে যাবেন। আমার প্রতি আপনাদের সকলের আকুন্ঠ সমর্থন আমার ভবিষ্যৎ চলার পথের পাথেয় হয়ে থাকবে। আপনাদের ভেজা চোখগুলো আমার মনের নীল আকাশে কালবৈশাখীর মতো ঝড় বয়ে এনেছিলো। সেই ঝড়ের তান্ডবে আমি আজো ঝাপসা চোখে আমার চলে যাওয়া দেখি। আজীবন আপনাদের এমন ভালবাসার প্রত্যাশী…..
ইতি
আপনাদের
আ: আহাদ
(কানাইঘাট থানার সদ্য বদলি হয়ে যাওয়া ওসি মো. আব্দুল আহাদের ফেসবুক টাইমলাইন থেকে)
