মহানগর যুবলীগের নব নির্বাচিত সভাপতি ও সম্পাদকের কৃতজ্ঞতা
প্রকাশিত হয়েছে : ৬:০৫:৫৪,অপরাহ্ন ২৮ জুলাই ২০১৯ | সংবাদটি ২৮২ বার পঠিত

সিলেট মহানগর যুবলীগের সম্মেলন সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা যুবলীগের প্রেসেডিয়াম সদস্য এডভোকেট বেলাল হোসেন, ড. আহমদ আল কবির, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক সহ যুবলীগের প্রেসেডিয়াম সদস্য ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সিলেট মহানগর যুবলীগের নব নির্বাচিত সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীদার।
২৮ জুলাই রোববার সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ এ কৃতজ্ঞতা জানান।
তারা বলেন, দীর্ঘ দিনের অবসান ঘটিয়ে সিলেট মহানগর যুবলীগের সম্মেলন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করায় কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনিবাহী কমিটির সদস্য, মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, ২৭টি ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, যুবলীগের সকল কাউন্সিলর ও নেতৃবৃন্দ সহ সিলেটের প্রশাসন সহ সর্বস্তরের আইনশৃঙ্খলা বাহিনী, ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন পোর্টালের সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজ সহ নানা শ্রেণি পেশার সাধারণ নাগরিকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি সিলেট মহানগর যুবলীগের নেতৃবৃন্দরা যারা সম্মেলন সফল করতে সহযোগিতা এবং ভোট দিয়ে আমাদের বিপুল ভোটে নির্বাচিত করেছেন তাদেরও প্রতিও আমরা কৃতজ্ঞ। আগামী পথ চলায় যুবলীগের সব নেতৃবৃন্দ এক সাথে ঐক্যবব্ধ হয়ে কাজ করবেন বলে আমরা বিশ্বাস করি।
