মাওলানা খলিলুর রাহমান চৌধুরী শিঙ্গাইরকুড়ী ‘র গোল্ডেন এওয়ার্ড লাভ
প্রকাশিত হয়েছে : ১:৫৮:১৩,অপরাহ্ন ২৭ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৩৮৪ বার পঠিত

সংবাদ দাতাঃ শিক্ষা বিস্তারে বিশেষ অবদানের জন্য বরকতপুর মান্নানীয়া দাখিল মাদরাসার সুপারিন্টেনডেন্ট, আল্লামা শিঙ্গাইরকুড়ী (র) সাহেবজাদা মাওলানা খলিলুর রাহমান চৌধুরী কে বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ” জ্ঞানতাপস ড মুহাম্মদ শহীদুল্লাহ গোল্ডেন এওয়ার্ড ২০১৯ প্রদান করেছে।
অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি সিকদার মকবুল হক।
প্রধান আলোচক ছিলেন সাবেক ধর্মমন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ। বিশেষ অতিথি মুক্তিযোদ্ধা খন্দকার মোজাম্মেল হক (গেদু চাচা) সম্পাদক, আজকের সূর্যোদয়। আরো অন্যান্য অতিথিবৃন্দের উপস্থিতিতে তাকে সম্মাননা প্রদান করা হয়।
