মালয়েশিয়ায় ধরপাকড়, ৬০ বাংলাদেশি আটক
প্রকাশিত হয়েছে : ১১:৫৩:২৬,অপরাহ্ন ১৯ জুলাই ২০১৬ | সংবাদটি ১০৩১ বার পঠিত
মালয়েশিয়ায় নতুন করে ধরপাকড় শুরু হয়েছে।যেসব শ্রমিক অবৈধভাবে সেখানে বসবাস করছে তাদেরকে টার্গেট করেই এই অভিযান শুরু হয়েছে। মালয়েশিয়ার অভিবাসন পুলিশ সোমবার রাতেই এরকম ১৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।এদের মধ্যে ৬০ জন বাংলাদেশি।
মালয়েশিয়ার দৈনিক দ্য স্টার-এর খবরে বলা হয়েছে, সোমবার গভীর রাতে রাজধানীর কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের সান কমপ্লেক্সে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় সেখানে বসবাসরত ৪৩৫ জনের কাজগপত্র যাচাই করা হয়। তারা মালয়েশিয়ায় বসবাসের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে ৩২ নারীসহ ১৫৪ জনকে গ্রেপ্তার।
মালয়েশিয়ার গণমাধ্যম জানিয়েছে, দেশটির অভিবাসন পুলিশের অভিযানে সান কমপ্লেক্সের ৪৩৫ জনের বৈধ কাগজপত্র যাচাই করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আছেন ৬০ বাংলাদেশি, ২২ ইন্দোনেশীয়, ৩৫ মিয়ানমারের নাগরিক, ১৯ নেপালি, ছয় পাকিস্তানি, সাত ফিলিপাইনের নাগরিক, একজন ভারতীয়, চারজন ভিয়েতনামের নাগরিক।
জানা গেছে, অভিবাসন পুলিশসহ কুয়ালালামপুরের বিভিন্ন সরকারি সংস্থার ৫০০ কর্মী এই অভিযানে অংশ নেন।
সান কমপ্লেক্সে পুলিশ ও অভিবাসন কর্মকর্তাদের সাঁড়াশি অভিযানে ৩২ বছর বয়সী এক নারী পালাতে গিয়ে সান কমপ্লেক্সের ১৫তলা থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয় পুলিশ প্রধান অমর সিং ইশার বলেন, অভিযান চলাকালে ওই নারী পালাতে গিয়ে পড়ে যান। তার মরদেহ কুয়ালালামপুরে হাসপাতালে পাঠানো হয়েছে।

