মিনাপড়া-উত্তরভাগে বিদ্যুতের কুটি নিয়ে বিরোধ তুঙ্গে
প্রকাশিত হয়েছে : ১১:০৫:১১,অপরাহ্ন ১৭ অক্টোবর ২০১৬ | সংবাদটি ১৫৩৩ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের বারঠাকুরী ইউনিয়নের মিনাপাড়া ও উত্তরভাগ এলাকায় বিদ্যুতর কুটি বসানোকে কেন্দ্র করে দু’পক্ষের বিরোধ তুঙ্গে রয়েছে। যে কোনো সময় ঘটে যেতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ। আজ সোমবার দুপুরে দু’পক্ষকে নিয়ে সমঝোতা বৈঠক চলে। উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ডাকতে বাধ্য হন ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু।
তিনি জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে বলেন, মিনা পাড়া ড়্রামের আবুল কালাম এবং উত্তরভাগ গ্রামের জমির উদ্দিনের মধ্যে বিদ্যুতের কুটি নিয়ে বিরোধ চরমে। দু’পক্ষকে নিয়ে বসার পরও কোনো সমঝোতায় পৌছা সম্ভব হয়নি। আগামীকাল মিনাপাড়ার পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে তিনি জানান।

