মিয়ানমারকে কঠিন জবাব দিল মালয়েশিয়া
প্রকাশিত হয়েছে : ১:৪৮:১০,অপরাহ্ন ০৪ ডিসেম্বর ২০১৬ | সংবাদটি ৮১১ বার পঠিত
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারকে কঠিন জবাব দিল মালয়েশিয়া। রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতাকে জাতিগতভাবে নির্মূলের চেষ্টা বলে অভিহিত করেছে দেশটি। শনিবার মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ মনোভাব প্রকাশ করে।
এর আগে শুক্রবার মিয়ানমারের পক্ষ থেকে বলা হয়, সার্বভৌম বিষয়গুলোর প্রতি মালয়েশিয়ার শ্রদ্ধা রাখা উচিত। তাদের আসিয়ান নীতি মেনে চলতে হবে এবং সদস্য দেশগুলোর অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো থেকে দূরে থাকতে হবে। মিয়ানমারের এমন বক্তব্যের পর কঠোর এ বিবৃতি দিল মালয়েশিয়া।
রোহিঙ্গা ইস্যুর কারণে মালয়েশিয়ার নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে। আরো বলা হয়, মালয়েশিয়া ও অন্যান্য প্রতিবেশী দেশে বিপুল সংখ্যক রোহিঙ্গার উপস্থিতি একটি আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়েছে।
বিবৃতিতে বলা হয়, শুধুমাত্র একটি নৃগোষ্ঠীকে বিতাড়িত করা যা জাতিগত নির্মূলকরণের শামিল। এই কাজ অবিলম্বে বন্ধ করতে হবে এবং এশিয়ায় নিরাপত্তা ফিরিয়ে আনতে এগুলো বন্ধ করতে হবে।
এদিকে রোহিঙ্গাদের প্রতি সংহতি জানিয়ে রোববার কুয়ালালামপুরে মিছিলের পরিকল্পনা করা হয়েছে। ওই মিছিলে নেতৃত্ব দেবেন দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক।
এর আগে রোহিঙ্গাদের বিরুদ্ধে চালানো দমনপীড়নের প্রতিবাদ মিয়ানমারের সঙ্গে অনূর্ধ্ব-২২ জাতীয় দলের প্রীতি ফুটবল ম্যাচও বাতিল করে মালয়েশিয়া।