মোটর সাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত
প্রকাশিত হয়েছে : ১:০২:৪৩,অপরাহ্ন ২২ এপ্রিল ২০১৯ | সংবাদটি ৫৩৭ বার পঠিত

সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিন সুরমা উপজেলার লালাবাজারে মোটর সাইকেল দুর্ঘটনায় মিনহাজুর রহমান অপু (২৫) নামের এক তরুণ নিহত হয়েছেন। অপু দক্ষিণ সুরমার আলমপুরের বশির আহমদ বাবুল মিয়ার ছেলে। তিনি ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।
জানা যায়, কলেজ শিক্ষার্থী অপু রোববার দুপুরে মোটর সাইকেলে করে লালাবাজার থেকে বাড়ি ফিরছিলেন। দুপুর আড়াইটর দিকে আতিরবাড়ি নামক এলাকায় মোটর সাইকেল খাদে পড়ে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রাত সাড়ে ১০টায় আলমপুর জামে মসজিদে অপুর নামাজের জানাযা অনুষ্ঠিত হবে বলে তার স্বজনরা জানিয়েছেন।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, লালাবাজারে মোটর সাইকেল দুর্ঘটনায় এক তরুণ আহত হয়েছিলেন। পরে হাসপাতালে তিনি মারা যান।
