যথাযোগ্য মর্যাদায় জকিগঞ্জে স্বাধীনতা দিবস উদযাপন
প্রকাশিত হয়েছে : ৫:১৮:২৭,অপরাহ্ন ২৭ মার্চ ২০১৯ | সংবাদটি ৪৯৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,
যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস জকিগঞ্জ উপজেলা প্রশাসন ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করেছে। সূর্যোদয়ের সাথে সাথে জকিগঞ্জ থানা প্রাঙ্গনে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। কেন্দ্রীয় ও উপজেলা পরিষদ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। স্ব স্ব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টায় জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন এবং পুলিশ, আনসার-ভিডিপি, স্কাউট, গার্লস গাইড এবং শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান কর্তৃক ডিসপ্লে প্রদর্শন করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারমান ইকবাল আহমদ, অ্যাডিশনাল এসপি সুদীপ্ত রায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান হাওলাদার প্রমূখ। উপজেলা নিকসকাল সাড়ে ৯টায় স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের ক্রীড়ানুষ্ঠান এবং পুরস্কার বিতরণ করা হয়। জোহরের নামাজের পর মসজিদ, মন্দির প্যাগোডা ও অন্যান্য উপাসানালয়ে জাতির শান্তি, অগ্রগতি ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনায় মোনাজাত ও বিশেষ প্রার্থনা করা হয়।
সরকারি হাসপাতাল ও ফুলতলী এতিমখানা-লামারগ্রাম মাদ্রাসার এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
বেলা ২টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য বর্গের সংবর্ধনা এবং আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিজন কুমার সিংহ। প্রধান অতিথির বক্তব্য দেন সীমান্তিকের প্রতিষ্ঠাতা, যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার ড. আহমদ আল কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম আলী, পৌর মেয়র, বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন প্রমূখ। বিকেল ৪টায় উপজেলা পরিষদ একাদশ ও পৌরসভা একাদশের খেলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সাংস্কৃতি অনুষ্ঠান পরিবেশিত হয়। বিপুল দর্শকের উপস্থিতিতে জকিগঞ্জ সাংস্কৃতিক অঙ্গনের সহযোগিতায় এতে স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন।
