যুক্তরাষ্ট্র প্রবাসী কবির আহমদ চৌধুরীর অর্থায়নে গরীব-দুঃস্থ তিন শত পরিবারের মধ্যে মসলা সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ৫:২৫:৪০,অপরাহ্ন ১১ সেপ্টেম্বর ২০১৬ | সংবাদটি ১৪৫৪ বার পঠিত
বারহাল করেসপন্ডেন্টঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের তাওসীফ কবির চৌধুরী শিক্ষা উন্নয়ন প্রকল্পের প্রতিষ্ঠাতা ও পরিচালক,ফ্রেন্ডশিপ ক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আজীবন সদস্য যুক্তরাষ্ট্র প্রবাসী কবির আহমদ চৌধুরীর অর্থায়নে গরীব-দুঃস্থ তিনশত পরিবারের মধ্যে মসলা সামগ্রী বিতরন করা হয়।
আজ রবিবার সকাল এগার ঘটিকার সময় মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের হল রুমে ফ্রেন্ডশিপ ক্লাবের সভাপতি রেজাউল করিম চৌধুরী নোবেলের সভাপতিত্বে সাধারন সম্পাদক মাস্টার খালেদ আহমদ খানের পরিচালনায় আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম আরম্ভ করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জকিগঞ্জ উপজেলা কমান্ডার ও জকিগঞ্জ পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বারহাল ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী,জকিগঞ্জ উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নারী নেত্রী সাজনা সুলতানা হক চৌধুরী,জকিগঞ্জ ইউ এস এ এর সাধারন সম্পাদক ইফজাল আহমদ চৌধুরী, মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাব্বির আহমদ,জকিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবুল খায়ের চৌধুরী,সহসভাপতি এখলাছুর রহমান,সাধারন সম্পাদক শ্রীকান্ত পাল,সাংবাদিক মুর্শেদ আলম লস্কর,ফ্রেন্ডশীপ ক্লাবের সাবেক সাধারন সম্পাদক লন্ডন প্রবাসী ছালেহ আহমদ চৌধুরী,পরচক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাস্টার ময়নুল হক,শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের প্রিন্সিপাল সাইফুর রহমান,সংগঠক আলতাফ হোসেন চৌধুরী,মাওলানা আব্দুল জলিল,কবির আহমদ চৌধুরীর ছোট ভাই শাব্বির আহমদ চৌধুরী ও ছেলে তাওসীফ কবির চৌধুরী।
এছাড়াও এলাকার মুরব্বী, যুবক সহ অসহায় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উক্ত মসলা সামগ্রী বিতরণী ও ব্যবস্থাপনায় ছিল পরচক ফ্রেন্ডশীপ ক্লাব।
