রােহিঙ্গাদের হত্যার প্রতিবাদে শাহবাগে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১২:৫৭:১৪,অপরাহ্ন ০৬ ডিসেম্বর ২০১৬ | সংবাদটি ৭৮৫ বার পঠিত
মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপর সেদেশের সেনাবাহিনী কর্তৃক নির্মম, অমানবিক নির্যাতনের প্রতিবাদে শাহবাগ জামিয়া মাদানিয়া ক্বাসিমুল উলূম এবং শাহবাগের সর্বস্থরের তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সোমবার হাজারো তৌহিদী জনতার উপস্থিতিতে বাদ আসর থেকে মাগরিব পর্যন্ত চলে এ কর্মসুচি। শাহবাগ জামিয়া মাদানিয়া ক্বাসিমুল উলূমের সকল ছাত্র-শিক্ষক সহ এলাকার প্রতিটি মসজিদ থেকে তৌহিদী জনতা মিছিল সহকারে কর্মসুচিতে যোগদেন। . শাহবাগ জামিয়া মাদানিয়া ক্বাসিমুল উলূমের স্বনামধন্য ভাইস প্রিন্সিপাল মুফতি মাসউদ আহমদ সাহেবের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জামিয়ার মুহাদ্দিস মাওলানা ফরিদ উদ্দীন, মাওলানা আতিকুর রাহমান, মাওলানা রায়হান উদ্দীন, মাওলানা সা’দ উদ্দীন, ঘাটের বাজার জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম, মাওলানা যুবায়ের আহমাদ, মাওলানা যাকারিয়া আহমদ, বারহাল ইউপির ৯ নং ওয়ার্ডের মেম্বার সুমন আহমদ, এলাকার তরুণ সমাজের প্রতিনিধি শিব্বির আহমদ, রুহুল আমীন, আফজল আহমদ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। . বিক্ষোভ মিছিল প্রথমে ঘাটের বাজার থেকে শুরু হয়ে শাহবাগ ষ্টেশনে পৌছায়। সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা শেষে তৌহিদী জনতার এ মিছিল আবার ঘাটের বাজারে এসে পথ সভা ও দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি

