সিলেটস্থ জকিগঞ্জ স্টুডেন্ট কমিউনিটির মহান ভাষা দিবস উদযাপন
প্রকাশিত হয়েছে : ১১:০২:৩৭,অপরাহ্ন ২২ ফেব্রুয়ারি ২০১৯ | সংবাদটি ৪২৩ বার পঠিত
সিলেটে জকিগঞ্জের ইন্টার থেকে মাস্টার পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন জকিগঞ্জ স্টুডেন্ট কমিউনিটির উদ্যোগে ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবস উদযাপন করেছে। এ উপলক্ষ্যে সকাল সাড়ে ১০টার দিকে সিলেট নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেডএসসির সভাপতি হোসাইন আহমদ, সহ-সভাপতি এমাদ উদ্দিন, ইসমাইল হোসেন খান দিদার, সাধারণ সম্পাদক সাকিব আল হাসান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জে. এফ. চৌধুরী ফাহিম, রেড পয়েন্ট প্রজেক্ট চেয়ারম্যান মাহফুজ লস্কর, কার্যনির্বাহী সম্পাদক আবু বক্কর চৌধুরী লিটন, আব্দুর রহমান, ছাব্বির, সদস্য খালেদুর রহমান, আরাফাত প্রমুখ।
