সিলেটে নির্মাণাধীন ভবন থেকে পড়ে যুবক নিহত
প্রকাশিত হয়েছে : ১২:৫২:১৫,অপরাহ্ন ৩১ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৩৪৪ বার পঠিত
সিলেট নগরীতে নির্মাণাধীন একটি ভবনের পাঁচতলা থেকে পড়ে আফসল উদ্দিন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
আফসল উদ্দিন ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের করছখালী গ্রামের মৃত হাছন আলীর পুত্র।
পরিবার সূত্রে জানা যায়, সিলেট নগরীর উপশহর এলাকায় ৫ম তলা একটি বিল্ডিংয়ে নির্মাণ শ্রমিকের কাজ করতো আফসল উদ্দিন। মঙ্গলবার সকালে বিল্ডিংয়ের ৫ম তলায় কাজ করা অবস্থায় অসাবধানতাবশত পা ফসকে নিচে পড়ে গিয়ে সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয় লোকজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার (৩০ অক্টোবর) বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
