সোসাইটি ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট এর ব্লাড গ্রুপিং ক্যাম্প
প্রকাশিত হয়েছে : ৪:১৩:২৮,অপরাহ্ন ২২ ফেব্রুয়ারি ২০১৯ | সংবাদটি ৪২০ বার পঠিত
সিলেটের সামাজিক সংগঠন সোসাইটি ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট এর উদ্দ্যোগে মহান মাতৃভাষা দিবস উপলক্ষে নবীগঞ্জস্হ বনকাদিপুর আমজাদ আলি উচ্চ বিদ্যালয়ে কুমলমতি শিশুদের নিয়ে ব্লাড গ্রুপিং ক্যাম্প ও আলোচনা সভা সম্পন্ন হয়, উক্ত সভায় সভাপতিত্ব করেন সোসাইটি ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট এর সভাপতি মোঃ হাবিবুর রহমান, ব্লাড গ্রুপিং ক্যাম্পে ব্লাডগ্রুপ নির্ণয় করেন, মোঃ শামীম আহমদ, মোঃ হাবিবুর রহমান, সহযোগিতায় ছিলেন মোঃ একরাম হোসেন, আব্দুল হামিদ তারেক, হাসান আহমদ, ইসলাম উদ্দিন, শেলিনা বেগম,রিমা বেগম, ইসরাত জাহান পলি, কামরুল হাসান, উপস্হিত ছিলেন বনকাদিপুর আমজাদ আলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা , ছাত্র/ছাত্রী,অভিবাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ। ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে সার্বিক সহযোগিতা করেন, মোঃ হাবিবুর রহমান, সভাপতি, সোসাইটি ওয়েলফেয়ার এসোসিয়েশন। রোকেয়া এন্টারপ্রাইজ উপশহর, সিলেট। ইউনিক ফার্মা চৌহাট্রা, সিলেট।

