স্পেনের বার্সেলোনায় ‘জকিগঞ্জ সমাজকল্যাণ পরিষদ’ এর কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ৮:৫২:৩৩,অপরাহ্ন ১১ নভেম্বর ২০১৮ | সংবাদটি ৫৮৯ বার পঠিত
বার্সেলোনায় ‘জকিগঞ্জ সমাজকল্যাণ পরিষদ’ এর আত্মপ্রকাশনামক নতুন আঞ্চলিক সংগঠন গঠিত হয়েছে। গত ১০নভেম্বর বার্সেলোনার স্থানীয় একটি রেস্তোরাঁয় আহবায়ক কমিটি গঠন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সাদ আহমদ খাঁনের সভাপতিত্বে ও মুসাইদআহমদ সামু ও মোহাম্মদ বদরুল হকের পরিচালনায় আহবায়ক কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় বার্সেলোনায় বসবাসরত জকিগঞ্জ থানার প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। আহবায়ক কমিটি প্রধান উপদেষ্টা আব্দুল মুকিত খাঁন বলেন, নতুন এ সংগঠনের মাধ্যমে বার্সেলোনায় বসবাসরত জকিগঞ্জ উপজেলার প্রবাসীরা ভ্রাতৃত্বপূর্ণ সুসম্পর্ক অক্ষুণ রেখে কমিউনিটির উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন। কমিটির সহকারি উপদেষ্টা হলেন, হেলাল আহমদ চৌধুরী, মেহরাব হোসেন মাসুম, নেজাম উদ্দিন,সিহাব আহমদ ।সভায় অন্যান্য দের মধ্য উপস্হিত ছিলেন, মুসনাদ খাঁন, রাসেল আহমদ, শাহিন আহমদ, ফয়সল আহমদ ,সাহেদ আহমদ, হোসাইন মুন্সি, শাহিদুল আলম, ফাহিম আহমদ। মাওলানা মোহাম্মদ বদরুল হকের মোনাজাতের মধ্য দিয়ে সভার সমাপ্তি করা হয়।
সভায় আগামী২০/১১/২০১৮ Tuesday রাত ১১:০০ টায় ,স্হান Carrer- Manso 72 পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষে সাধারণ সভার আয়োজন করা হয়েছে।উক্ত পূর্ণাঙ্হ কমিটি গঠনের সাধারণ সভায় কাতালোনীয়ায় বসবাসরত জকিগঞ্জের সকল প্রবাসীদেরকে যথা সময়ে উপস্হিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে । প্রত্যেককে নিজ নিজ পরিচিত জকিগঞ্জী ভাইদের কে দাওয়াত দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন উদ্যোক্তারা।

