সড়ক দূর্ঘটনায় জকিগঞ্জের দুই শিক্ষক আহত
প্রকাশিত হয়েছে : ১১:৪১:৩২,অপরাহ্ন ২০ ফেব্রুয়ারি ২০১৯ | সংবাদটি ৬৩৪ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: মুন্সীবাজার মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল থেকে নিজ কর্মস্থল শাহপরান জামেয়া ইসলামিয়া ধনকান্দি মাদ্রাসায় ফেরার পথে মঙ্গলবার চারখাইয়ের কাছে দূর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী ২জন। তারা হলেন জকিগঞ্জের বারগাত্তা গ্রামের মাওলানা মাহমুদুল হাসান আরিফী (৩২) ও জকিগঞ্জ ইউপির মানিকপুর গ্রামের মাওলানা শামসুদ্দীন জাকারিয়া(৩১)। তারা দু’জন ধনকান্দি মাদ্রাসার শিক্ষক। তাদের বন্ধু জামিল আহমদ জানান, সকালে মোটরসাইকেল যোগে ফেরার পথে আকস্মিক তন্দ্রাভাব আসায় মোটরসাইকেলটি ছিটকে খাদে পড়ে যায়। এতে দু’জন মুখ, হাত-পা সহ শরীরের নানা স্থানে মারাত্মক জখম হন। দ্রুত তাদেরকে হাসপাতালে নেন পথচারিরা।
