৬টি গরুর মাংস বিতরণ করলো জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে
প্রকাশিত হয়েছে : ২:৫৩:২৩,অপরাহ্ন ১৯ সেপ্টেম্বর ২০১৬ | সংবাদটি ১১৬০ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: দরিদ্রদের মধ্যে ৬টি গরুর মাংস বিতরণ করলো জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে। ঈদের পর দিন বিকেলে জকিগঞ্জ পৌরসভা প্রাঙ্গনে মাংস বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র হাজী খলিল উদ্দিন। জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এনামুল হক মুন্নার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আহমদ।
বক্তব্য দেন জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সদস্য মাওলানা ময়নুল হক চৌধুরী, প্রবীণ শিক্ষক মো: আব্দুস ছুবহান, রাজনীতিক এম এ জি বাবর প্রমূখ। বক্তারা বলেন সূদূর প্রবাসে থাকলেও প্রিয় জন্মভূমির মানুষের প্রতি দরদ ও ভালোবাসা রয়েছে। সেই দরদ থেকেই দরিদ্র মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছেন জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের নেতৃবৃন্দ। অতীত, বর্তমানের মতো ভবিষ্যতে আরও সহযোগিতা করবেন এমনটাই প্রত্যাশা বক্তাদের। এসোসিয়েশন ইউকের সভাপতি কামাল এম সি এ রহমান, সেক্রেটারি আবুল হোসাইন, ট্রেজারার মাওলানা আব্দুল কারীমসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন রাজনীতিক হাজী সামছ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফতাব আহমদ, যুব নেতা মুছলেহ উদ্দিন সুহেল, কাউন্সিলর দেলোয়ার হোসেন নজরুল, সংগঠক মাওলানা বিলাল আহমদ ইমরান, মাওলানা জামিল আহমদ, মাওলানা ফারুক আহমদ, মাওলানা রায়হানুদ্দীন, যুব নেতা রুবেল আহমদ শিবলু, আব্দুস ছবুর প্রমূখ।

