গন্ধদত্তে প্রবাসীর বাড়িতে চুরি; টাকা, স্বর্ণ, মোবাইল ও কাপড় লুট
প্রকাশিত হয়েছে : ১২:২১:১৯,অপরাহ্ন ১২ অক্টোবর ২০১৬ | সংবাদটি ১১২৩ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ পৌর এলাকার গন্ধদত্ত গ্রামের হাজী সুরুজ আলীর পুত্র উমান প্রবাসী আবুল কালামের বাড়িতে দূর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। রোববার দিবারাত আড়াইটার দিকে সিটকারি ভেঙ্গে প্রবেশ করে আলমিরা-সোকেশ ভেঙ্গে নগদ ১৭হাজার টাকা, দেড়ভরি স্বর্ণ, ২টি স্যামসাং স্মার্ট ফোন ও অন্তত ২০শাড়ি লুট করে চুরেরা।
বিষয়টি মঙ্গলবার রাতে জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বাড়ির মালিক হাজী সুরুজ আলী। তিনি বলেন, চুরেরা সিটকারি ভেঙ্গে ঘরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণ, মোবাইল, শাড়িসহ বেশ কিছু মালামাল নিয়ে যায়। চুরির বিষয়টি থানা পুলিশকে অবহিত করেননি। এমনকি মামলাও দেবেন না বলে জানান তিনি।
গতকাল রবিবার গভীর রাতে গন্ধদত্ত গ্রামের উচা বাড়ির হাজী সুরুজ অালীর বাড়ীতে কয়েকজন চুর ঘরের পিছনের দরজা দিয়ে ডুকে অনার ছেলে সালাম আহমেদর নগদ ১৭ হাজার টাকা মোবাইলসহ বউয়ের কিছু সোনা অসংখ কাপড় ও অনার ছোট মেয়ের মোবাইল লুটপাট করে রাতের অাধারে পালিয়ে যায় চোর।
