জকিগঞ্জে কার এবং অটোরিকসার সংঘর্ষে আহত ৮
প্রকাশিত হয়েছে : ৮:৩৬:৪৬,অপরাহ্ন ০৭ জুলাই ২০১৯ | সংবাদটি ১০১৬ বার পঠিত
জকিগঞ্জ বার্তা
জকিগঞ্জের সেনাপতিরচকে গতকাল সকালে কার এবং ডিজেল চালিত অটোরিকসার মধ্যে মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় জকিগঞ্জ সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতরা হলেন বিরশ্রী ইউনিয়নের আকাকল্যাণ গ্রামের শিহাব উদ্দিন (৪০), হাফছা মজুমদার মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থী সুমাইয়া জান্নাত সুমী, শাহরিন আক্তার, শারমিন আক্তার রুনা, প্রীতি আক্তার প্রমূখ।
আহতরা জানান জকিগঞ্জ সিলেট মেইন সড়কে দাড়ানো একটি গুরুকে বাচাতে গিয়ে কার এবং অটোরিকসার মধ্যে সংঘর্ষ হয়। এ সময় অটোরিকসাটি উল্টে যায়। এতে অনেকের শরীরে জখম হয়েছে।
