জকিগঞ্জবাসীর গর্ব ডা. জয়নাল আবেদীন, স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান
প্রকাশিত হয়েছে : ১২:০৮:৩৫,অপরাহ্ন ০৭ নভেম্বর ২০২৬ | সংবাদটি ৩ বার পঠিত

অভিনন্দন…
আমাদের জকিগঞ্জ এর কাপনা গ্রামের সন্তান ডা. জয়নাল আবেদীন। ৪৫ তম বিসিএস (স্বাস্থ্য), জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃহস্পতিবার যোগদান করেছেন। এই সুসংবাদ জকিগঞ্জবাসীর সঙ্গে আমিও আনন্দিত, উচ্ছ্বসিত।
আশাকরি একজন দন্ত চিকিৎসক হিসেবে সর্বোচ্চ আন্তরিকতার মধ্য দিয়ে স্বাস্থ্যসেবা পাবেন জকিগঞ্জের তৃণমূল পর্যায়ের মানুষ। তরুণ লেখক ও বিসিএস ক্যাডার প্রাপ্ত চিকিৎসক ডা. জয়নাল আবেদীন এর প্রতি অনেক শুভকামনা, শুভেচ্ছা এবং অভিনন্দন।
শুভকামনায় এনামুল হক মুন্না
সম্পাদক জকিগঞ্জ বার্তা ও সেক্রেটারি জকিগঞ্জ প্রেসক্লাব, সিলেট
