কম উৎপাদনেও বেশি লাভ—কালোজিরা ধান চাষে ঘুরুক ভাগ্যের চাকা!
প্রকাশিত হয়েছে : ১২:৩৪:৫৪,অপরাহ্ন ০৭ নভেম্বর ২০২৬ | সংবাদটি 0 View

আমাদের অঞ্চলে ঐতিহ্যবাহী কালোজিরা ধান চাষ বাড়িয়ে কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা সম্ভব। নিচে একটি তুলনামূলক হিসাবের মাধ্যমে বিষয়টি স্পষ্ট তুলে ধরা হলো:
কম উৎপাদনেও দ্বিগুণ লাভ:
কালোজিরা ধান: প্রতি শতাংশে ১২ কেজি ধান থেকে প্রায় ৫ কেজি চাল পাওয়া যায়। প্রতি কেজি চালের সর্বনিম্ন বাজারমূল্য ১৬০ টাকা হলে ৫ কেজি চালের দাম হয় ৮০০ টাকা।
রঞ্জিত ধান: প্রতি শতাংশে ১৮ কেজি ধান থেকে ৯ কেজি চাল উৎপাদন হয়। প্রতি কেজি চালের দাম ৫৫ টাকা হলে ৯ কেজি চালের মোট দাম দাঁড়ায় ৪৯৫ টাকা।
সিদ্ধান্ত: যদিও কালোজিরা ধানের ফলন সাধারণ ধানের চেয়ে কম, কিন্তু চালের বেশি দামের কারণে শতাংশ প্রতি নিট আয় ৩০৫ টাকা বেশি হয়।
ঐতিহ্য রক্ষা ও বাজার সম্ভাবনা:
বিশাল সবুজ ধানের মাঠে কালোজিরা ধানের পরিমাণ খুবই সামান্য দেখা যায়।
বেশিরভাগ কৃষক শুধুমাত্র নিজেদের খাওয়ার জন্যই অল্প পরিসরে এটি চাষ করেন।
অতিরিক্ত সুস্বাদু ও সুগন্ধি হওয়ার সত্ত্বেও বাজারে এই চালের তীব্র সংকট রয়েছে এবং ব্যাপক চাহিদা তৈরি হয়েছে।
আসুন, আমরা স্থানীয় কৃষকদের সুগন্ধি ও লাভজনক এই কালোজিরা ধান বাণিজ্যিক ভিত্তিতে চাষ করতে উৎসাহিত করি এবং নিজেদের ঐতিহ্যকে সমৃদ্ধ করি
— কহেল রানা চৌধুরী
