মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে জকিগঞ্জে মিছিল
প্রকাশিত হয়েছে : ৪:৫২:১২,অপরাহ্ন ০৮ অক্টোবর ২০১৮ | সংবাদটি ৮০০ বার পঠিত
দেশের সরকারী চাকুরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর উদ্যোগে জকিগঞ্জ বাজারে মিছিল অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে মিছিলটি জকিগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও পৌর মেয়র হাজী খলিল উদ্দিন, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সহ সন্তান কমান্ডের অনেকেই উপস্থিত ছিলেন।

