সাবেক সহ. শিক্ষা অফিসার জকিগঞ্জের মোস্তুফা খাঁন এর দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৯:৫২:৩৭,অপরাহ্ন ০৯ অক্টোবর ২০১৮ | সংবাদটি ৫৭৫ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের ফুলতলী খান বাড়ির সন্তান, ফঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ কবি কালাম আজাদ খাঁন এর ছোট ভাই, উপজেলা সহকারী শিক্ষা অফিসার (অব.) মোস্তফা খাঁন (শুনু স্যার) গতকাল সোমবার দিবারাত আড়াইটার দিকে সিলেটের শাহপরান এলাকার নিজ বাসায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লা…..রাজিয়ুন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮বছর। তিনি ৬ছেলে, ২মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুন গ্রাহী রেখে গেছেন।
আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে ফুলতলী কামিল মাদ্রাসা মাঠে জানা্যা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী। মরহুমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানান, শায়খুল হাদীস আল্লামা হবিবুর রহমান, আনজুমানে আল ইসলাহ’র সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী, উপজেলা চেয়ারমান ইকবাল আহমদ, জকিগঞ্জ বার্তা সম্পাদক এনামুল হক মুন্না, শিক্ষক মাছুম আহমদ খান, জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ ইন্ক এর সভাপতি মোহাম্মদ আবিদুর রহমান, সাধারণ সম্পাদক ইফজাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রমূখ।
